মালদা

পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার একটি বেসরকারী হোটেলে মধুচক্রের আসর থেকে আটক এক মহিলা সহ দুই

মধুচক্রের আসর থেকে আটক এক মহিলা সহ দুই। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় একটি বেসরকারী হোটেল থেকে আটক করা হয় তাদের। শুক্রবার রাত্রি আটটা নাগাদ মালদা থানার পুলিশ অভিযান চালায় মঙ্গলবাড়ি এলাকায় একটি বেসরকারী হোটেলে। সেখানে মধুচক্রের আসর থেকে এক মহিলা ও একজন পুরুষকে আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ব্যাস্ততম এলাকায় কিভাবে মধুচক্রের আসর বসতো তাও খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।